স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো ৬ নারী ছিনতাইকারী আটক

বেনাপোল প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ১৫:১৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৫:১৪

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় প্রতারণা করে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোলের দিঘিরপাড় এলাকা থেকে স্থানীয় জনতা ওই ছয় নারী ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করে।

আটক নারীরা হলেন- শিপনের স্ত্রী সাহানা আক্তার, ফিরোজের মেয়ে ইভা আক্তার, ইয়াসিনের স্ত্রী সুলতানা খাতুন, পলাশের স্ত্রী মোর্শেদা খাতুন, মালিকের স্ত্রী রাবেয়া খাতুন ও জুয়েলের স্ত্রী নার্গিস বেগম। তারা প্রত্যেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।

বেনাপোল পোর্টথানা পুলিশের এসআই পবিত্র বিশ্বাস জানান, বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের এক গৃহবধূ বেনাপোল বাজার থেকে সন্ধ্যায় ইজিবাইকে করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে বোরকা পরা ওই ছয় নারী ইজিবাইকে উঠে তাকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে প্রতারণার ফাঁদে ফেলে গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ভুক্তভোগী ওই নারী চিৎকার দেন। এ সময় পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারী ছয় নারী সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করে। তারা পেশাদার প্রতারক ও ছিনতাইকারী।

/এফআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি