যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক

যশোর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ০৪:২৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৪:২৪

যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমরান রশিদসহ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে ঢাকা ডিবি পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) রাতে ঢাকার পান্থপথ থেকে তাদের আটক করা হয়। ঢাকা ডিবি পুলিশের সিনিয়র ইন্সপেক্টর আতাউর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

ইমরান রশিদ (৪৬) ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের মৃত হুমায়ুন রশিদের ছেলে।

আটক অন্য দুজন হলেন, পৌর যুবলীগের সহ-সভাপতি ও ঝিকরগাছা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কমিশনার পুরন্দরপুর গ্রামের শামসুর রহমানের ছেলে আমিরুল ইসলাম রাজা (৪৭) এবং উপজেলা যুবলীগ নেতা কৃষ্ণনগর গ্রামের ওবায়দুল হকের ছেলে জাফিরুল হক (৪৫) ওরফে হক সাহেব।

ঢাকা ডিবি পুলিশের সিনিয়র ইন্সপেক্টর আতাউর রহমান জানান, ঢাকার পান্থপথ এলাকায় সন্দেহজনকভাবে ওই তিন জন ঘোরাঘুরি করছিলেন। এসময় তাদের আটক করা হয়।

আটকদের পূর্বের মামলায় আসামি করে ঢাকা সিএমএম আদালতে সোপর্দ করা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের