দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা

খুলনা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ২২:৪১আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২২:৪১

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেছেন, ‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো স্বৈরাচার শেখ হাসিনার দোসররা রয়ে গেছে। তারা দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র করছে এবং জুলাই অর্জনকে বিতর্কিত করতে চেষ্টা করছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না।’

বুধবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় খুলনার শিরোমনির কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘বিনা উসকানিতে খানজাহান আলী থানার অন্তর্গত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযানের তাণ্ডব চালানোর ‘মূলহোতা কেএমপির খানজাহান আলী থানার ওসি কবির ও এসআই ইশতিয়াককে প্রত্যাহার ও শাস্তির দাবিতে’ খানজাহান আলী থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম মনা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘খানজাহান আলী থানার ওসি ও এসআইকে প্রত্যাহার না করা হলে আগামী ৫ মে খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয় ঘেরাও করবে খুলনা মহানগর বিএনপি। গত ২৭ এপ্রিল থেকে খানজাহান আলী থানা পুলিশ অন্যায়ভাবে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাণ্ডব চালাচ্ছে। নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার করছে। এ যেন বিগত স্বৈরাচারী আমল আবার ফিরে আসছে। আর স্বৈরাচারের দোসররা, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে- কিন্তু তাদের গ্রেফতার করছেন না।’

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে, জুলাই বিপ্লবের পর এখনও প্রশাসনের মধ্যে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা রয়েছে। আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে ওসি কবির ও এসআই ইশতিয়াককে প্রত্যাহারের দাবি জানিয়েছিলাম, কিন্তু সংশ্লিষ্টরা কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। বাধ্য হয়ে আজ আবারও আমরা সমাবেশ করছি। আমরা শান্তিপ্রিয় রাজনৈতিক দল বলে আবারও একই দাবিতে সমাবেশ করছি। আমরা প্রতিবাদ সমাবেশকে প্রতিরোধের সমাবেশে রূপান্তরিত করতে বাধ্য করবেন না। কাদের ইশারায়, পরামর্শে, বুদ্ধিতে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে সেই প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপিকে দুর্বল ভাবলে ভুল করবেন। সামনে যদি কোনও ধরনের ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় তার দায়-দায়িত্ব পুলিশ প্রশাসনকেই নিতে হবে। খুলনার মাটি বিএনপির ঘাঁটি- এখানে অন্য কারও জায়গা হবে না। ফ্যাসিস্টদের দোসরদের সঙ্গে নিয়ে যারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন তারা দিবাস্বপ্ন দেখছেন।’ অবিলম্বে কেএমপি কমিশনারকে খানজাহান আলী থানার ওসি কবির ও এসআই ইশতিয়াককে প্রত্যাহারের দাবি জানান।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, খালিশপুর থানার সভাপতি এড. শেখ মোহাম্মদ আলী বাবু, দৌলতপুর থানার সভাপতি মুর্শিদ কামাল, আসাদুজ্জামান আসাদ, শেখ ইমাম হোসেন, আনসার আলী, যুবদলের আব্দুল আজিজ সুমন, ইবাদুল হক রুবায়েত, স্বেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজ, আতাউর রহমান রুনু, শ্রমিকদলের মজিবর রহমান, শাফিকুল ইসলাম শফি, জাসাসের কে এম এ জলিল, ছাত্রদলের তাজিম বিশ্বাস, মতলুবুর রহমান মিতুল, জাহিদুল ইসলাম, মলি চৌধুরী, শিরিনা আক্তার, কাজী শহিদুল ইসলাম, বেলায়েত হোসেন, সৈয়দ মাঈনুল ইসলাম, এমদাদ হোসেন, মীর শওকত হোসেন হিটু, ইকবাল হোসেন মিজান, জাহাঙ্গীর হোসেন খোকা প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী