সাতক্ষীরা সীমান্তে ৬ জনকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ১৮:১৬আপডেট : ১৯ জুন ২০২৫, ১৮:১৮

আন্তর্জাতিক আইন মেনে সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ছয় জন নারী-পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার রাতে তাদের হস্তান্তর করা হয়। পরে তাদের সাতক্ষীরা সদর থানা পুলিশের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তর করা ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা। তারা কেউ কৃষিকাজ, আবার কেউবা গৃহকর্মীর কাজের জন্য দুই থেকে ছয় বছর আগে সাতক্ষীরার ভোমরা, কুশখালিসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের বোম্বে গিয়েছিল।

সাতক্ষীরার কুশখালি বিজিবির হাবিলদার মেজবাহউদ্দীন জানান, ভারতীয় পুলিশ বোম্বে থেকে ওই ছয় জনকে আটক করে পশ্চিমবাংলার চব্বিশ পরগণা জেলার তারালি ক্যাম্পের বিএসএফ সদস্যদের কাছে দেয়। আন্তর্জাতিক আইন মেনে বিএসএফের তারালি ক্যাম্পের পরিদর্শক বিকাশ রায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, তাই তাদের বিজিবি গ্রহণ করে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা ছয় জন নারী-পুরুষকে বৃহস্পতিবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী