ধারালো অস্ত্র দিয়ে কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১৬:৫৯ আপডেট : ১৪ মে ২০২৫, ১৬:৫৯

নড়াইলের লোহাগড়ায় খাজা মোল্লা (৪৫) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে কুমারডাঙ্গা বাজারের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত খাজা মোল্লা উপজেলার ইতনা ইউনিয়নের পার-ইছাখালী গ্রামের নবাব মোল্লা ওরফে লবা মোল্লার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে খাজা মোল্লা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। কুমারডাঙ্গা বাজারের সন্নিকটে পৌঁছালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমারডাঙ্গা গ্রামের পলাশ মোল্লার সঙ্গে খাজা মোল্লার পূর্ববিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে পলাশ মোল্লার লোকজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।

এ বিষয়ে পলাশ মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যা বা কারা হত্যাকাণ্ডে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। নড়াইল জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক