কুয়েটে অচলাবস্থা: আবারও অবস্থানে শিক্ষার্থীরা, দাবিতে অনড় শিক্ষকরা

খুলনা প্রতিনিধি
১৫ মে ২০২৫, ১৯:১৭আপডেট : ১৫ মে ২০২৫, ১৯:১৭

কোনোভাবেই সচল হচ্ছে না খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। নিজ নিজ দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা অনড় থাকায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

৫ দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদ ও একাডেমিক কার্যক্রম শুরু, নতুন তদন্ত কমিটি গঠন এবং কুয়েট ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করাসহ এ দাবি তাদের।

অপরদিকে, শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে কুয়েট শিক্ষক সমিতির একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে সাত দিনের আলটিমেটাম শেষ হলো বৃহস্পতিবার।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সাহিদুল ইসলাম বলছেন, তারা উপাচার্যের সঙ্গে ইতোমধ্যে দেখা করেছেন। উপচার্য তাদের দাবির বিষয়ে ইতিবাচক। দাবি আদায় হলে রবিবার তারা ক্লাসে ফিরবেন। আর দাবি আদায় না হলে অসহযোগ আন্দোলনে যাবেন তারা।

তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়। দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন উপচার্য প্রফেসর ড. মো. হযরত আলী। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধারনের আহ্বান জানান।

উপচার্য বলেন, ‘সবাই নিজ নিজ দাবিতে অনড় এ কারণে কিছুটা সময় লাগছে। খুব শিগগিরই সকল সমস্যার সমাধান হবে।’

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবি নিয়ে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে গত ২৫ এপ্রিল কুয়েট উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য প্রফেসর ড. শেখ শরিফুল আলমকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালায়। ১ মে শিক্ষা মন্ত্রণালয় প্রফেসর ড. মো. হযরত আলীকে উপচার্য হিসেব নিয়োগ দেয়। এরপর ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম চালুর কথা থাকলেও শিক্ষকদের দাবির মুখে তা এখনও বন্ধ রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
নতুন উপাচার্য পেলো জবি ও কুয়েট
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার
১৬০ দিন পর ক্লাসে কুয়েট শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী