বকেয়া বেতনের জন্য আন্দোলনে যাওয়ার পথে দুই শিক্ষকসহ নিহত ৩

খুলনা প্রতিনিধি
১৭ মে ২০২৫, ১৩:৫৪আপডেট : ১৭ মে ২০২৫, ১৪:০৩

খুলনার ডুমুরিয়ায় মাহেন্দ্রা ও তেলবাহী ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কয়রা সদরের মসজিদে ই আবু বকরের (রা.) ইমাম ও শিক্ষক মঈনুল ইসলাম, তার সঙ্গী শিক্ষক আব্দুর রশিদ ও মাহিন্দ্রা গাড়িটির চালক রফিকুল ইসলাম। 

নিহত দুই শিক্ষক বেতন বকেয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। খুলনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচি ছিল। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্যাংক লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খর্নিয়া হাইওয়ে থানার এসআই শিমুল আহমেদ জানান, বেপরোয়া গতি ও সড়কের বেহাল দশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। গোলনা নামক এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চালকসহ তিন জন মারা যায়।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের