বেনাপোলে মাদকসহ ভারতীয় ট্রাকচালক গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
১৮ মে ২০২৫, ১০:০১আপডেট : ১৮ মে ২০২৫, ১০:০১

বেনাপোলে মাদকসহ ভারতীয় এক ট্রাকচালককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোলের গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে আধা কিলো হেরোইন ও যশোর হ-২০-৫২৭৪ নম্বরের হিরো পালসার প্রো একটি মোটরসাইকেলসহ একজন ভারতীয় ট্রাকচালককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ট্রাকচালক শ্রী জয়ন্ত দত্ত (৩৪) ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তের ছেলে।

জানা যায়, জয়ন্ত দত্ত দীর্ঘদিন ধরে হেরোইনের ব্যবসা করে আসছে। সে যখনই আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে আসে তখনই কোনও না কোন মাদক নিয়ে বাংলাদেশে আসে। এবং বেনাপোলের একজন মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়। তার কাছে যে মোটরসাইকেলটি পাওয়া গেছে সেটি বাংলাদেশি একজন মাদক ব্যবসায়ীর। যাকে শনাক্ত করতে এবং আটক করতে বিজিবি অভিযান চালিয়ে যাচ্ছে। সে এবার WB- 23 C -2142 নম্বরের একটি ট্রাকে করে আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে আসে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী বেনাপোল বাজারের গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মাদকের চালান নিয়ে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদলের নেতৃত্বে থাকা হাবিলদার হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে শ্রী জয়ন্ত দত্তকে গ্রেফতার করা হয় এবং তার সঙ্গে থাকা মোটরসাইকেল তল্লাশি করে আধা কিলো ভারতীয় হেরোইন পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, রাতে অভিযান চালিয়ে আধা কিলো হেরোইনসহ একজন ভারতীয় ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। তাকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম