দ্রুত নির্বাচনের দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

যশোর প্রতিনিধি
২১ মে ২০২৫, ২২:৪৭আপডেট : ২১ মে ২০২৫, ২২:৪৭

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের দোসরদের গ্রেফতার এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে যশোর শহরে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২১ মে) সন্ধ্যায় শহরের লালদীঘি এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমীর ফয়সাল। বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর, আলী হায়দার রানা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর শেখ হাসিনার সরকারের পতন হলেও তার দোসররা এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বহাল রয়েছে। অথচ সরকার তাদের গ্রেফতার না করে বরং পুনর্বাসনের চেষ্টা করছে।

তারা কোনও প্রকার টালবাহানা না করে দ্রুত একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী