নাশকতা মামলায় কেন্দ্রীয় নেতা অমিতসহ বিএনপির ৩৯১ নেতাকর্মী খালাস

যশোর প্রতিনিধি
২৩ মে ২০২৫, ০০:০৩আপডেট : ২৩ মে ২০২৫, ০০:০৩

নাশকতার মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর জেলা বিএনপির ৩৯১ জন নেতাকর্মী। বৃহস্পতিবার পৃথক দুটি আদালত নাশকতার পৃথক দুটি মামলায় এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪  সালের ১ অক্টোবর হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতির ওপর আঘাত আনার প্রতিবাদে আওয়ামী লীগের তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অ্যাডভোকেট সৈয়দ সাবুসহ আট জনকে আটক করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় অনিন্দ্য ইসলাম অমিত, সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, আব্দুস সালাম আজাদ, হাজী আনিছুর রহমান মুকুল, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাসহ ১৭৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নাশকতার মামলা করে।

ওই মামলাটি যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতে বিচারাধীন ছিল; কিন্তু দীর্ঘদিন সাক্ষীদের হাজির হওয়ার নির্দেশনা দিলেও তারা আদালতে উপস্থিত হননি। আদালতের কাছে আনিত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয় রাষ্ট্রপক্ষ। ফলে বৃহস্পতিবার এ মামলা থেকে সব আসামিকে অব্যাহতি দেন বিচারক এসএম আশিকুর রহমান।

এ ছাড়া ঝিকরগাছার পৃথক একটি মামলায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ২১৫ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আরেক আদালত। 

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৮ নভেম্বর ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার অভিযোগে ঝিকরগাছা থানার তৎকালীন এসআই সৈয়দ কামরুজ্জামান বাদী হয়ে ওই ২১৫ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা করেছিলেন। ওই মামলাটি তদন্ত করে এসআই মোস্তাফিজুর রহমান আদালতে চার্জশিটও জমা দেন। মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতে বিচারাধীন ছিল। বৃহস্পতিবার মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে এ মামলা থেকে অব্যাহতি দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী