কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১২:৪৬আপডেট : ০৪ জুন ২০২৫, ১২:৪৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ইউনুছ আলী (৬০) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (৪ জুন) ভোরে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ইউনুছ আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে। ইউনুছ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা অ্যাডভোকেট জিল্লুর রহমান।

এদিকে, এ সংঘর্ষের পর থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৩৫-৪০টি বাড়িতে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার সকালের এ সংঘর্ষের দিনই তার আর এক ভাই মহব্বত আলী নিহত হন। সংঘর্ষে মহব্বত আলী নিহত হওয়ার ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন তার ছেলে এনামুল হক। এ মামলায় ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের নজরুল ইসলাম মোল্লার সঙ্গে অপরপক্ষ আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে নজরুল ইসলাম মোল্লার সমর্থকরা হামলা চালায়। এ সময় আরিফের সমর্থকরা প্রতিরোধ গড়ে তুলে। পরে  উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে মহব্বত হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে রেফার্ড করা হয়। রবিবার দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে কয়েকদিন ধরে দুই পক্ষ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটার আশঙ্কার কথা পুলিশকে জানালেও তারা ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। সংঘর্ষের কিছু সময় আগেও পুলিশকে বিষয়টি জানালে তারা ব্যবস্থা নেয়নি। বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে তখনও পুলিশ ইউনিয়নে অবস্থান করছিল।

ছোট তালিয়ান গ্রামের তরিকুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে নজরুল ইসলাম মোল্লার সমর্থক মহব্বত আলীর নিহতের খবর এলাকায় পৌঁছালে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৩৫-৪০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় গরু, ধান ও ঘরের আসবাবপত্র নিয়ে গিয়েছে। বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়েছি। পানি খাওয়ার একটি গ্লাসও বাড়িতে অবশিষ্ট নেই।’

নাটোপাড়া এলাকার জলি খাতুন নামের এক নারী জানান, সোমবার দুপুরের দিকে হঠাৎ ২০-৩০ জন এসে তাদের বাড়িতে ভাঙচুর করে লুটপাট করে। তার বোনের বিয়ের জন্য বানানো স্বর্ণালংকারও নিয়ে গেছে। টেলিভিশন, ফ্রিজসহ বাড়ির সবকিছু ভাঙচুর করেছে।   

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে আহত ইউনুছ আলী মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দুজন মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তবে সংঘর্ষের আশঙ্কার কথা আমাকে কেউ আগে জানায়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি