কালীগঞ্জে বিএনপির দুই নেতাকে বহিষ্কার, কমিটি বিলুপ্ত ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি
১২ জুন ২০২৫, ২০:৫৮আপডেট : ১২ জুন ২০২৫, ২০:৫৮

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামের বিএনপি কর্মী আপন দুই ভাই মোহাব্বত আলী ও ইউনুচ আলী হত্যাকাণ্ডের ঘটনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম ও সাবেক সদস্য আশরাফ মহুরিকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা বিএনপি। একই সঙ্গে কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার (১২ জুন) জেলা বিএনপির দফতর সম্পাদক আবু সাইদ জোয়াদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, ‘আজ তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নিয়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’ নতুন কমিটি নিয়ে ভাবছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন এমন কোনও চিন্তা নেই আমাদের।’

এর আগে, গত ১ জুন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী মোহাব্বত আলী নিহত হয়, পরে তার আপন ভাই ইউনুচ আলী ৪ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মোহাব্বত আলীর ছেলে এনামুল হক বাদী হয়ে কালীগঞ্জ থানায় ডা. নুরুল ইসলামকে ১ নম্বর আসামি করে ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে