শিশু ধর্ষণের ঘটনা চড়-থাপ্পড়ে মীমাংসা করলেন সালিশদাররা

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ২০:৩৮আপডেট : ১৭ জুন ২০২৫, ২০:৩৮

কুষ্টিয়া সদর উপজেলায় বিশা মন্ডল (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রাম্য সালিশ বৈঠক ডেকে সালিশদাররা অভিযুক্ত ব্যক্তিকে চড়-থাপ্পড় দিয়ে ঘটনাটি মীমাংসা করেছেন বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। 

তবে সালিশদাররা বলছেন, ধর্ষণের ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও পরিবারটি তা করেনি। এজন্য চড়-থাপ্পড় দিয়ে ঘটনাটি মীমাংসা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগীর মা জানান, গত ১১ জুন শিশুটিকে ধর্ষণ করে একই এলাকার বিশা মন্ডল নামের ওই বৃদ্ধ। ঘটনার দিন সকালে ওই শিশুর নানিকে এগিয়ে দিতে বাড়ির বাইরে যান তার মা। এর কিছুক্ষণ পর শিশুটি বিশার বাড়ি থেকে খোঁড়াতে খোঁড়াতে আসতে দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসা করলে জানায়, বিশা তার সঙ্গে খারাপ কাজ করেছে। বিষয়টি গ্রামের সালিশদের জানালে তারা পরদিন রাতে বাড়িতে সালিশ বৈঠক বসান। সালিশে বিশাকে চড়-থাপ্পড় দিয়ে সালিশদাররা বলেন, সালিশ শেষ। এর পরদিন শুক্রবার ভুক্তভোগী শিশু পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির মা বলেন, ‌‘মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে থানায় যাইনি। মেম্বার ও সালিশদাররা বলেছেন, আগে চিকিৎসা করিয়ে আনো। তারপর মামলা করতে পারবা। এখন থানায় মামলা করবো।’

খোঁজ নিয়ে জানা গেছে, ধর্ষণের ঘটনা মীমাংসা করতে বসা সালিশে সমাজপ্রধান রহিম মন্ডল ও স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান লিটন উপস্থিত ছিলেন। সালিশে অভিযুক্ত বৃদ্ধকে চড়-থাপ্পড় মেরে মীমাংসা করা হয়। সেখানে এলাকার লোকজনও ছিলেন।

সালিশে উপস্থিত মতিউর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পর ভুক্তভোগী পরিবারকে মামলা করতে বলেছিলাম। কিন্তু তারা থানায় যায়নি। আর সালিশে চড়-থাপ্পড় মেরে মীমাংসা করেছিল অভিযুক্ত বৃদ্ধের ভাই-ভাতিজারা। আমি শুধু উপস্থিত ছিলাম। এভাবে বিচার করা ঠিক হয়নি।’

ধর্ষণের মতো ঘটনার বিচার সালিশ বৈঠকে করা যায় কিনা জানতে চাইলে রহিম মন্ডল বলেন, ‘আমি ভুক্তভোগীর পরিবারকে মামলা করতে বলেছিলাম। কিন্তু তা করেনি।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার হোসেন ইমাম বলেন, ‘শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার চিকিৎসা চলছে। এখন ভালো আছে। তবে মানসিকভাবে একটু দুর্বল।’

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘মামলা করার জন্য শিশুটির পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। অভিযুক্ত বৃদ্ধকে আটকে কাজ করছে পুলিশ।’

/এএম/ 
সম্পর্কিত
রংপুরে চার হত্যায় নতুন সূত্র: ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামিকে ঢাকায় পাঠানো হলো
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
সর্বশেষ খবর
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার