যশোরে একদিনেই করোনা আক্রান্ত দুই জনের মৃত্যু

যশোর প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ০৯:৫৬আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:৫৬

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেকজন মারা গেছেন। তার নাম ইউসুফ আলী (৪৫)। তিনি যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বুধবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নিয়ে যশোরে করোনার দ্বিতীয় ধাপে দুই জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া তিন জন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ শ্বাসকষ্ট ও কিডনির সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাকে মেডিক্যাল ওয়ার্ডে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর শরীরে অক্সিজেন লেভেল কমতে শুরু করে। তখন চিকিৎসকরা র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পরামর্শ দেন।

বুধবার দুপুরে শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। রাতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠায় ক্লিনিক কর্তৃপক্ষ। প্রতিবেদনে রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসকরা করোনার ট্রিটমেন্ট শুরু করার আগেই তিনি মারা যান।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, আইসিইউর দায়িত্বে থাকা ডাক্তার তাকে ওভারফোনে করোনা পজিটিভে এক রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে শেখ আমির হোসেন পারুল (৬৮) নামে একজন মারা যান। তিনিও করোনা আক্রান্ত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী