বেনাপোলে বিপুল পরিমাণ জাল নোটসহ এক কিশোর আটক

বেনাপোল প্রতিনিধি
২১ জুন ২০২৫, ১৩:৫৭আপডেট : ২১ জুন ২০২৫, ১৩:৫৭

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে জাল টাকার চালান আটক করা হয়। আটক জাল টাকা চক্রের সদস্য এক কিশোর (১৭)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেনাপোল থেকে জাল টাকা সরবরাহকারী চক্রের এক সদস্য বিপুল পরিমাণ জাল টাকা নিয়ে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল একটি ইজিবাইক থেকে সন্দেহভাজন এক কিশোরকে নামিয়ে তার শরীর তল্লাশি করে প্যান্টের ভেতর থেকে ৯২০ পিস এক হাজার টাকা নোটের জাল টাকা পাওয়া যায়। এ সময় জাল নোটসহ ওই কিশোরকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জাল টাকাসহ এক কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দিয়ে উদ্ধার জাল টাকাসহ আটক কিশোরকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের