নিয়ম ভঙ্গ করে মাদক বিক্রি, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি
২১ জুন ২০২৫, ০৯:৩৯ আপডেট : ২১ জুন ২০২৫, ০৯:৩৯

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ম ভঙ্গ করে মাদক বিক্রয়ের অভিযোগে তিন জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) রাতে জেলার আক্কেলপুর রেলস্টেশন রোড এলাকা থেকে লাইসেন্সধারী মাদক বিক্রয়কেন্দ্র অমূল্যের ভাটি থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন- জেলার আক্কেলপুর উপজেলার আলেকের মোড় এলাকার মৃত অমূল্য রতন মণ্ডলের ছেলে রাজু মণ্ডল (৫০), সরদারপাড়ার মৃত তজিবুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৪০) এবং শান্তনগর এলাকার মৃত গৌড় চন্দ্রের ছেলে সুজন কুমার (৩৫)।

জয়পুরহাটের অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ওই ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহীর নেতৃত্বে আক্কেলপুর উপজেলার স্টেশন রোড এলাকায় লাইসেন্সপ্রাপ্ত একটি মাদক বিক্রয়কেন্দ্রে  অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্সধারী ওই বিক্রয়কেন্দ্রে প্রতি মাসে যে পরিমাণ মাদক বিক্রির কথা, তারচেয়ে বেশি মাদক বিক্রি করতো। আবার মাদক সেবনকারী যেসব ব্যক্তির লাইসেন্স রয়েছে, তাদের ছাড়াও অন্যদের কাছে মাদক বিক্রি করতো। এ ছাড়া লেখাপড়া করা কিশোর ও যুবকরা সেখান থেকে মাদক ক্রয় করতেন। এসব বিভিন্ন তথ্যে গরমিল পাওয়ায় সেখানে অভিযান চালিয়ে ২৪৯ লিটার দেশীয় বাংলা মদ, নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দসহ তিন জনকে আটক করা হয়। পরে আটক তিন জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আক্কেলপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী সাংবাদিকদের জানান, যাদের লাইসেন্স ছিল না তাদের কাছেও মাদক বিক্রি করা হতো। এ ছাড়াও স্কুলের ছেলেদের কাছে মাদক বিক্রি করা হতো। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
স্কুলে ঢুকে কেন এমন করলেন অভিভাবক, আসলে কী ঘটেছিল
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি