বাগেরহাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন মুক্তিযোদ্ধাদের

বাগেরহাট প্রতিনিধি
২৬ মার্চ ২০১৬, ১৮:১০আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৮:১৫

বাগেরহাট বাগেরহাটের কচুয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সব অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলার মুক্তিযোদ্ধারা।
শনিবার সকালে পুষ্পমাল্য অর্পনের পর কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের শুরুতে  নারী নির্যাতন ও বিদ্যুৎ চুরি মামলার আসামী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম মাহফুজুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করায় মুক্তিযোদ্ধারা স্বাধীনতা ও জাতীয় দিবসের সকল অনুষ্ঠান বর্জন করেন।
অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল ত্যাগের দুই ঘণ্টা পর অনুষ্ঠানস্থলে এসে মুক্তিযোদ্ধারা ধর্ষণ ও বিদ্যুৎ চুরি মামলার আসামিকে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করানোর তীব্র প্রতিবাদ জানান।
বাগেরহাট কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন বলেন, প্রতিমাসে লাখ-লাখ টাকার বিদ্যুৎ চুরি ও ধর্ষণ মামলার আসামি মাহফুজ নানা অপকর্মের হোতা। তার মতো একজন মানুষের হাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করনোর ঘটনা কোনও মুক্তিযোদ্ধা মেনে নিতে পারে না।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম