দা‌য়িত্ব পালনকালে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ১৭:০০আপডেট : ২৮ জুন ২০২৫, ১৭:০০

কুষ্টিয়ায় দা‌য়িত্ব পালনকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বাসের চাপায় হা‌ফিজুর রহমান (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাদা‌লিয়া এলাকায় অবস্থিত হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে। নিহত পুলিশ সদস্য কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলে।

চৌড়হাস হাইওয়ে থানার এসআই নাজির আহমেদ বলেন, সকালে থানার সামনের মহাসড়কে দা‌য়িত্ব পালন করছিলেন কনস্টেবল হা‌ফিজ। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসটি এক‌টি ট্রাক‌‌কে ওভার‌টেক কর‌তে গেলে রাস্তার পাশে থাকা পুলিশ কনস্টেবল হা‌ফিজ‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত পুলিশ সদস্যের দ্বিতীয় স্ত্রী হা‌বিবা খাতুন জানান, সাত মাস আগে তারা বি‌য়ে করেছেন। আগের পক্ষে তার এক‌টি কন্যা সন্তান রয়েছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, বাস‌টি জব্দ ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। চালক ও সহ‌যোগী পলাতক রয়েছেন। প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি