গত কয়েকদিনের আন্দোলনে ‘স্বাভাবিক’ ছিল মোংলা বন্দরের কার্যক্রম

মোংলা প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ১৬:০৭আপডেট : ৩০ জুন ২০২৫, ১৬:০৯

গত কয়েকদিনের কাস্টমসের কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনে মোংলা বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহনের ক্ষেত্রে কোনও প্রভাব পড়েনি। মোংলা বন্দরের কার্যক্রম আগের মতোই স্বাভাবিক ছিল। এ ছাড়া ইপিজেডেও এর কোনও বিরূপ প্রভাব পড়েনি। প্রভাব পড়েনি মোংলা কাস্টমস হাউসেও।

মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামান বলেন, ‘কর্মবিরতি কিংবা কমপ্লিট শাটডাউনে কাস্টমসের কোনও লোকসান হয়নি। গত কয়েকদিন ধরে তো কোনও জাহাজই ছিল না। আর সে সকল পণ্য গত কয়েকদিনে ছাড় হয়নি, তা এখন ছাড় হচ্ছে। সুতরাং এ থেকে তো আমরা রাজস্ব পাচ্ছিই। লোকসানের কিছুই নেই।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক বোর্ড ও জনসংযোগ বিভাগ মো. মাকরুজ্জামান বলেন, ‘কাস্টমসের আন্দোলনের প্রেক্ষিতে এ বন্দরে কোনও ধরনের প্রভাব পড়েনি। আন্দোলনের আগেও বন্দরের যে অবস্থা (কার্যক্রম) ছিল, আন্দোলনকালেও একই অবস্থা ছিল।’

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মোহাম্মদ আবুল বাশার বলেন, ‘২/১ দিনের বন্ধে ইপিজেডে তেমন কোনও ক্ষতি হয় না। এখানে প্রতিদিন কম করে হলেও এক ঘণ্টা করে কাজ হয়েছে। এখানে তো ঢাকা ও চট্টগ্রামের মতো এক্সপোর্ট-ইমপোর্ট হয় না। গত রাত থেকে কাজ শুরু হয়েছে, এখন কাজকর্ম স্বাভাবিক। আর্থিক ক্ষতি নেই।’

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী