আ.লীগ এখন জঙ্গি সংগঠনের আচরণ করছে: নাহিদ

খুলনা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ২২:২২আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২৩:০৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গোপালগঞ্জের হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ১৭ জুলাই (বৃহস্পতিবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। এ হামলায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্র আবারও ফুটে উঠেছে। এ হামলায় প্রশাসনের ভেতর থেকে স্যাবোটাজ (ষড়যন্ত্র) হয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। তাদের অবস্থান সে রকমই ছিল। আমরা পুলিশের ক্লিয়ারেন্স পাওয়ার পরই আমরা সেখানে যাই। পুলিশ প্রশাসন প্রথম থেকে সতর্ক হলে এমন ঘটতো না। আওয়ামী লীগ এখন জঙ্গি সংগঠনের আচরণ করছে। গোপালগঞ্জ থেকে হামলা হলো। এমন হামলা অন্যান্য জেলায়ও হতে পারে।’

তিনি বলেন, ‘ফরিদপুর থেকে কর্মসূচি (পদযাত্রা) অব্যাহত থাকবে। মাদারীপুর ও শরীয়তপুরে পরে কর্মসূচি দেওয়া হবে। এনসিপি প্রতিটি জেলায় কর্মসূচি করবে।’

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জের জনগণের জন্যই আমার সেখানে গিয়েছিলাম। আমরা তাদের জন্য কথাও বলেছি। সমাবেশ শেষ করে মাদারীপুরে রওনা দিয়ে আমরা হামলার শিকার হই। যা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাজ। পুলিশ ক্লিয়ারেন্স দিয়েও আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় আমরা গোপালগঞ্জ থেকে খুলনায় চলে আসি।’

সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তানজিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের