ফরিদপুরের উদ্দেশে খুলনা ত্যাগ করলেন এনসিপি নেতারা

খুলনা প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ১১:১৫আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১১:১৫

গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা ফরিদপুরের উদ্দেশে বৃহস্পতিবার সকালে খুলনা ত্যাগ করেছেন। তারা যশোর-নড়াইল হয়ে ফরিদপুর যাচ্ছেন।

বহরে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও একদফার ঘোষক নাহিদ ইসলাম, উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আখতার হোসেন, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এনসিপি খুলনার নেতা আহমেদ হামিম রাহাত জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে এনসিপি নেতারা পর্যায়ক্রমে রওনা দেন। সাড়ে ৯টায় শেষ বহর খুলনা ছাড়ে। নেতারা সার্কিট হাউজ ও সিটি ইন হোটেলে ছিলেন।

উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সেখান থেকে সেনা সহায়তায় নেতারা খুলনায় আসেন এবং রাতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে