যশোরে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা

যশোর প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ০৯:২০আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৯:২০

পুলিশি সেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এখন থেকে ঘরে বসেই করা যাবে সকল ধরনের সাধারণ ডায়েরি (জিডি)। রবিবার (২০ জুলাই) রাতে যশোর জেলার ৯টি থানায় একযোগে অনলাইন জিডি সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ।

যশোরের পুলিশ সুপার রওনক জাহান রাত ১২টা ১ মিনিটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নতুন এ সেবার।

এ সেবা উদ্বোধনকালে পুলিশ সুপার রওনক জাহান সাংবাদিকদের বলেন, ‘পুলিশি সেবা অতি দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই সেবা চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। যে কেউ ঘরে বসেই অ্যাপের মাধ্যমে অনলাইন জিডি করতে পারবেন। আগে শুধু হারানো জিডি করা যেতো। এখন নিখোঁজ ব্যক্তিসংক্রান্ত তথ্যসহ সর্বমোট ২৯টি অধর্তব্য অপরাধের বিষয়ে অনলাইন জিডি করতে পারবে মানুষ। এই অ্যাপটিতে সব তথ্য রয়েছে। এতে সহজেই মানুষ জিডি করতে পারবে, ফলে ভোগান্তিও কমবে।’

সেবাটি নিতে হলে ব্যবহারকারীকে প্রথমে গুগল প্লে-স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে নাম, মোবাইল নম্বর, এনআইডি ও জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর https://gd.police.gov.bd ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নির্ধারিত থানায় অনলাইনে জিডি করা যাবে।

পুলিশ জানায়, অনলাইন জিডির মাধ্যমে অভিযোগের সর্বশেষ অবস্থা জানা যাবে এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করাও সহজ হবে। যেকোনও স্থান থেকে, যেকোনও সময় (২৪ ঘণ্টা) মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে এ সেবা গ্রহণ করা যাবে। এতে থানায় গিয়ে সময় ও অর্থ ব্যয় করার প্রয়োজন পড়বে না।

গ্রামাঞ্চলের মানুষও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তায় এ সেবা নিতে পারবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জিডি নিরাপদ ও নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণের একটি কার্যকর মাধ্যম, যা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

/কেএইচটি/
সম্পর্কিত
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে ফের জিডি
আমিনুল হককে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর পোস্ট’, থানায় জিডি
শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় রিমান্ডে মাদ্রাসাশিক্ষক, এবার নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার হুমকি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী