আমিনুল হককে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর পোস্ট’, থানায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ মে ২০২৬, ২৩:৩৭আপডেট : ১৩ মে ২০২৬, ২৩:৩৭

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর’ ও ‘মিথ্যা’ তথ্য ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার (১৩ মে) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানায় জিডিটি করেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।

জিডিতে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে ‘মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ বক্তব্য প্রচার করা হচ্ছে। এতে তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

এতে আরও বলা হয়, ভবিষ্যতের প্রয়োজনে বিষয়টি ডায়েরিভুক্ত করে রাখা প্রয়োজন। জিডিতে সংশ্লিষ্ট দুটি ফেসবুক আইডির লিংকও সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে এস এম জহিরুল ইসলাম বলেন, “প্রতিমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে দুটি আইডি থেকে কুৎসা ও মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এতে তার সম্মানহানি হচ্ছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমি জিডির মাধ্যমে প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।”

/আইএ/এম/
সম্পর্কিত
আন্তর্জাতিক মানের বহুতল ভবন করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ