যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে ফের জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ মে ২০২৬, ১৭:৩৯আপডেট : ১৯ মে ২০২৬, ১৭:৩৯

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে আবারও জিডি দায়ের করা হয়েছে। রাজধানীর রুপনগর থানায় এই জিডি দায়ের করেন রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজেদুল আলম টুটুল। সোমবার (১৮ মে) এই জিডি দায়ের করা হয়। এর আগে পল্লবী থানায় ১৩ এপ্রিল জিডি দায়ের করেন এস এম জহিরুল ইসলাম। 

রুপনগর থানায় দায়েরকৃত জিডিতে সাজেদুল আলম টুটুল উল্লেখ করেন— “রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রওশন হাসান, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল করিম বাবু, রূপনগর থানা যুবদলের সদস্য সচিব হাদিউল ইসলাম রাজিব এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য রূপনগর থানা এবং ডিসি অফিস মিরপুর বিভাগে একটি মিথ্যা, মনগড়া, কাল্পনিক অভিযোগ দায়ের করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অভিযোগকারী শুধু আমাদের নামে অভিযোগ করে ক্ষান্ত হননি বরং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। যা বিএনপিসহ আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।” 

আরও উল্লেখ করা হয়— “বিথি নামের এক মহিলা ও তার স্বামী মোমিন মাদবর শিয়ালবাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের সঙ্গে শরীফ মাদবর, মারুফ মাদবর, আরমান মাদবর এলাকার চিহ্নিত চাঁদবাজ ও সন্ত্রাসী। তাদের সমাজবেরাধী নানা কর্মকান্ডে শিয়ালবাড়ির মানুষ অতিষ্ঠ। এসব অবৈধ ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে সে সবার নামেই ফেসবুকে মিথ্যা কুৎসা রটনা করছে।”  

জিডির সত্যতা নিশ্চিত করে রুপনগর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই খায়ের বলেন, “আমরা জিডিটি গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত হচ্ছে। বিথি নামের ওই নারীর বিরুদ্ধে এর আগেও থানায় অভিযোগ রয়েছে।” বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।  

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
আন্তর্জাতিক মানের বহুতল ভবন করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ