যশোর বোর্ডে পুনর্নিরীক্ষায় বেশি আবেদন পড়েছে ইংরেজিতে

যশোর প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ১৫:৪৬আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৫:৪৬

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদন পড়েছে ৪৯ হাজার ৭৭৯টি। বেশি আবেদন পড়েছে ইংরেজিতে ১৬ হাজার ১২৮টি। আগামী ১০ আগস্ট পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবারের এসএসসি  পরীক্ষায় ১ লাখ ৩৮ হাজার ৮৫১ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে পাস করে ১ লাখ ২ হাজার ৩১৯। ফলাফল প্রকাশের পরের দিন থেকে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। আবেদনের সময় নির্ধারণ করে দেওয়া হয় সাত দিন। বোর্ডের প্রকাশিত মূল ফলাফলে যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হয়েছে তারা সাত দিন সময় পেয়েছে। অর্থাৎ ১৭ জুলাইয়ের মধ্যে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদন করে। এ বছর ২৪টি বিষয়ে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদন পড়েছে ৪৯ হাজার ৭৭৯টি।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, মোট আবেদনের মধ্যে ইংরেজি প্রথমপত্রে ৮ হাজার ৬৪, ইংরেজি দ্বিতীয়পত্রে ৮ হাজার ৬৪, বাংলা প্রথমপত্রে ২ হাজার ১৭, বাংলা দ্বিতীয়পত্রে ২ হাজার ১৭, গণিতে ৬ হাজার ৮০৩, ভূগোলে ১ হাজার ১১৭, ইসলাম ধর্মে ১ হাজার ৭৪০, হিন্দু ধর্মে ৩০৪,  উচ্চতর গণিতে ১ হাজার ৫১৫, বিজ্ঞানে ২ হাজার ১১৯, কৃষি শিক্ষায় ১ হাজার ৩৬৮, পদার্থবিজ্ঞানে ২ হাজার ৭০৮, রসায়নে ৩ হাজার ২৭২, জীববিজ্ঞানে ২ হাজার ১৭৬, পৌরনীতিতে ২৯৯, অর্থনীতিতে ৫৯৯, ব্যবসায় উদ্যোগে ১৪৩, হিসাববিজ্ঞানে ৫০৫,  চারু ও কারুকলায় ২, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ২ হাজার ৫১৭, গাহর্স্থ্যবিজ্ঞানে ১২১, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৩১০, ইতিহাসে ১ হাজার ২৬ ও আইসিটিতে ৯৭৩টি আবেদন পড়েছে ।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, ‘অভিজ্ঞ পরীক্ষক দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। যার যে প্রাপ্য ফলাফল সেটা নিশ্চিতকরণ হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে