বকেয়া টাকা চাওয়ায় একজনকে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি
২২ জুলাই ২০২৫, ১৫:৩৬আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৫:৩৬

বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে আবু বক্কর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের হোসেন কবিরাজের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আবু বক্কর তার মুরগি বিক্রির বকেয়া টাকা চাইতে যান একই এলাকার নির্মল কুমারের বাড়িতে। ওই সময় তাদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে আবু বক্কর গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও আবু বক্করের স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেন, বাকি টাকা আদায় করতে গিয়ে দেনাদারের লাঠির আঘাতে আবু বক্কর নামে এক ব্যক্তি মারা গেছে। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম