ভারতে যাওয়ার সময় বেনাপোলে বাগেরহাটের শ্রমিক লীগ নেতা গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ২১:১৩আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২১:১৩

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনিকে (৫৬) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় খাঁন মনির হোসেন ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তথ্য যাচাইয়ের পর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাগেরহাট জেলা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। খাঁন মনির হোসেন জেলা সদরের নগরবাজার গ্রামের মোসলেম আলী খাঁনের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, সন্ধ্যায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন খাঁন মনির হোসেন। এ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। পরে বাগেরহাট সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, ‘খাঁন মনির হোসেন ভারতে যাওয়ার জন্য সন্ধ্যার দিকে বেনাপোল ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে তার পাসপোর্টে সিল মারার জন্য জমা দেন। অনলাইনে তার স্টপ লিস্ট এবং বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় তাকে গ্রেফতার করা হয়।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে গ্রেফতার বাগেরহাট জেলার সাবেক শ্রমিক লীগ নেতাকে পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। যেহেতু বাগেরহাট সদর থানায় তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে সেহেতু তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের