সাতক্ষীরায় ধর্ষণ ও প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ জুলাই ২০২৫, ১৫:২২আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৫:৩৭

সাতক্ষীরার কালিগঞ্জে এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ, গর্ভপাত ঘটানো এবং প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাব্বির আহমেদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।

পুলিশ জানায়, অভিযুক্ত সাব্বির আহমেদ (২৪) কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মহাসিন গাজীর ছেলে। মামলার পর সাব্বির আহমেদকে অভিযান চালিয়ে ঢাকা থেকে আটক করা হয়।

ভুক্তভোগী ২৩ বছর বয়সী তরুণীর দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে সাব্বিরের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগে অভিযুক্ত তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক গড়ে তোলেন, যার ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

অভিযোগে উল্লেখ করা হয়, সাব্বির তাকে জোরপূর্বক কালিগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গর্ভপাত করান। এরপর চলতি বছরের ২১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় সাব্বিরের ভাড়া বাসায় নিয়ে রাখেন ভুক্তভোগীকে। একত্রে অবস্থানকালে আবারও শারীরিক ও মানসিক নির্যাতন করেন। পরে বিদেশ যাওয়ার কথা বলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে গ্রামে চলে যেতে বাধ্য করেন।

ওসি মো. হাফিজুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে