সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০২ আগস্ট ২০২৫, ০০:৩৯আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০০:৩৯

সাতক্ষীরার শ্যামনগরে বিষাক্ত সাপের কামড়ে আরিফুল ইসলাম নামে নয় বছরের এক শিশুর মৃত্য হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত ৯টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে, সন্ধ্যার দিকে বাড়িতে অবস্থানকালে বিষাক্ত সাপের দংশনের শিকার হয় শিশুটি। সে পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার খড়িতলা গ্রামের আব্দুল আলিমের ছেলে।

ওই শিশুর মামা আরিফুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে তার ভাগনে ঘরের মধ্যে খেলছিল। একপর্যায়ে সাপে দংশন করায় দ্রুত তাকে স্থানীয় কবিরাজ/ ওঝার কাছে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাই-বোনের মধ্যে আরিফুল ছোট বলে জানান তিনি।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শাকির হোসেন জানান, সাপের কামড়ের প্রতিকারের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। কিন্তু ঘটনার শিকার শিশুকে স্বজনরা হাসপাতালে আনতে দেরি করায় পথিমধ্যে তার মৃত্যু হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী