মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগে আগ্রহী জার্মানি

মোংলা প্রতিনিধি 
১১ আগস্ট ২০২৫, ১৭:৩৯আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৭:৩৯

বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। সোমবার (১১ আগস্ট) দুপুরে জার্মানির আর্থিক বিনিয়োগকারী সংস্থা ‘সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভ’র (এসডিজি) প্রতিনিধি দল এ নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে।

মোংলা বন্দরের পশুর চ্যানেলের আউটার ড্রেজিসহ সার্বিক উন্নয়ন নিয়ে এ সংস্থার প্রতিনিধি দল বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহিন রহমানের সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনা করেন। এতে বন্দর কর্তৃপক্ষও সম্মত হয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- সংস্থাটির সদস্য সচিব এম এ নাজির শাহিন, আরব ঠিকাদার ওরাসকম পেনিনসুলা কনসোটিয়াম চেন বিন, শি জিন, কাওসার ও এচি ও জার্মান মিশরীয় বিনিয়োগ গ্রুপ।

সংস্থাটি মূলত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন কোটি মানুষের আর্থিক ও জীবন-মান উন্নয়নে কাজ করছে। ইতিমধ্যে নবায়নযোগ্য শক্তি খাত নিয়ে কাজ শুরু করেছে। এ ছাড়া খুলনাসহ এ অঞ্চলের বন্ধ কলকারখানা পুনরায় চালু ও নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও বিদেশি শিল্প প্রতিষ্ঠান এ অঞ্চলে স্থানান্তরিতসহ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলারও উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভের (এসডিজি) সদস্য সচিব এম এ নাজির শাহিন বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে আমরা মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। মূলত মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এর আগে ভারত যে বিনিয়োগ করতে চেয়েছিল সেটি বাতিল হয়েছে। সেই জায়গায় আমরা কাজ ও বিনিয়োগ করতে চাই। এ জন্য শিগগিরই জার্মানির একটি উচ্চ পদস্থ দল মোংলা বন্দর ভিজিটে আসবেন।

মোংলা বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করা গেলে ভারত, নেপাল, ভুটান ও চীনকে সহায়তা প্রদান সহজ হবে। এ ছাড়া ভিয়েতনামের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান খুলনাঞ্চলে স্থানান্তরিত করা হবে। যাতে ঘুরে দাঁড়াবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।

/এফআর/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি