বিচার ও সংস্কার শেষে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে: চরমোনাই পীর

মাগুরা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ২২:৪৪আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২২:৪৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘গত স্বৈরাচার সরকারের আমলে হাজারো মানুষ গুম, খুনের শিকার হয়েছেন। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ওই সরকারের যারা এসব অপরাধে যুক্ত ছিলেন, তাদের বিচার দৃশ্যমান করতে হবে। এর পাশাপাশি মৌলিক সংস্কার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার, প্রশাসনে সংস্কার, নির্বাচন কমিশনে সংস্কার এবং যেখানে প্রয়োজন, সেখানে প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।’

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে মাগুরা শহরের নোমানী ময়দানে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। 

চরমোনাই পীর বলেন, ‘বর্তমানে প্রচলিত পদ্ধতিতে দেশের ৩০ থেকে ৪০ শতাংশ ভোট নিয়েই সরকার গঠন করা যায়। সেখানে ৬০ থেকে ৭০ ভাগ মানুষের মতামত উপেক্ষিত থাকে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকবে। কেউ স্বৈরাচার, ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পরে বড় একটা দলের নেতাকর্মীরা নিজেদের কোন্দলে, হয়তো চাঁদাবাজি, ভাগাভাগি বা অন্য কিছু নিয়ে ২০০ জনের ওপরে নিজেরা নিজেরা একজন আরেকজনকে মেরে ফেলেছে। এ অবস্থায় কী লেভেল প্লেয়িং ফিল্ড আছে? এ অবস্থায় আমরা নির্বাচনে কীভাবে যাবো? লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া পর্যন্ত এখানে আমরা নির্বাচনে যেতে পারি না আর নির্বাচন হতেও দিতে পারি না।’

দলের মাগুরা জেলার আমির মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বৈষম্যবিরোধী আন্দোলনের বিলুপ্ত কমিটির নেতাদের মঞ্চে দেখা যায়। সমাবেশ শেষে মাগুরা-১ আসনে নাজিরুল ইসলাম ও মাগুরা-২ আসনে মোস্তফা কামালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা করেন আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী