চা খেতে ডেকে নিয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

যশোর প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ১৯:২২আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৯:২২

যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রেজাউল ইসলাম নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দৌলতদিহি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম (৪৮) ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কয়েকজন লোক রেজাউলকে বাড়ি থেকে ডেকে চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে তাদের সঙ্গে চা-পান শেষে ফেরার পথে বাড়ির সামনে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

দৌলতদিহি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, রেজাউল ইসলাম যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।  হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‌‘রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে। পূর্বপরিকল্পিতভাবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বিষয়টির তদন্ত করছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি