ব্যাংকের ভল্ট থেকে টাকা-ডলার গায়েবের ঘটনায় মামলা

খুলনা প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫, ২১:২৩আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২১:২৩

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের খুলনা শাখার ভল্ট  থেকে নগদ টাকা সাড়ে ১০ লাখ টাকা ও তিন হাজার ইউএস ডলার আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে। ব্যাংকের ক্যাশ ইনচার্জ মুহাম্মদ জুন্নুরাইন সিদ্দীকি ওরফে তানভীর ও সাপোর্ট স্টাফ এস এম মুহাইমিনুল ইসলাম ওরফে মিঠুকে আসামি করা হয়েছে এ মামলায়।

দুদকের উপসহকারী পরিচালক মহসীন আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক খুলনা আঞ্চলিক শাখার আকস্মিক পরিদর্শনে এসবিএসি ব্যাংক পিএলসি, খুলনা শাখার ভল্টে রক্ষিত টাকা ও ইউএস ডলারে অমিল পাওয়া যায়। বিষয়টি তদন্তে নেমে দুদক বিভিন্ন সময় ভল্টে রক্ষিত টাকা ও ডলার সরিয়ে আত্মসাতের সত্যতা পায়।

এ ঘটনায় এসবিএসি ব্যাংক ক্যাশ শাখার দুই কর্মকর্তাকে আসামি করে বুধবার (২৭ আগস্ট) মামলাটি করা হয়।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের