নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে: প্রেস সচিব

মাগুরা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাগুরায় রেলওয়ে প্রকল্প ও কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দল থাকলে মতপার্থক্য থাকবেই। না হলে ভিন্ন দল কেন হয়? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন। সে জন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকবেই। কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে।’

প্রেস সচিব এর আগে মাগুরায় রেলওয়ে প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্প এলাকায় কবি ফররুখ আহমেদের বাড়ি ঘুরে দেখেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

পরিবারের সদস্যরা জানান, রেলওয়ে প্রকল্পের কারণে কবির বাড়ি ক্ষতিগ্রস্ত হবে। কবি পরিবারের দাবি, রেল প্রকল্পটি যেন বসতবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। এ সময় রেলওয়ে প্রকল্পের কর্মকর্তা ও সচিব পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন এই প্রকল্পের কারণে কবির বসতভিটা অক্ষত থাকবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি