বাবা-মায়ের কবরে শায়িত হবেন ফরিদা পারভীন, চলছে প্রস্তুতি

কুষ্টিয়া প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৮

কুষ্টিয়ায় বাবা-মায়ের কবরে শায়িত হবেন ‘লালন সম্রাজ্ঞী’ খ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন। দাফন সম্পন্ন করতে কুষ্টিয়া পৌর গোরস্থানে ফরিদা পারভীনের কবর প্রস্তুত করা হয়েছে।

কুষ্টিয়া পৌর গোরস্থানে কবর প্রস্তুতের দায়িত্বে থাকা নুরুল ইসলাম বলেন, ‘আজ বেলা ১১টার দিকে রাজ্জাক নামে ফরিদা পারভীনের এক আত্মীয় এসে তার বাবা ডা. দেলোয়ার হোসেন ও মায়ের কবরে তাকে দাফন করার কথা জানালে আমরা ফরিদা পারভীনের দাফনের জন্য কবর প্রস্তুত করেছি।’

তিনি আরও জানান, ঢাকা থেকে কুষ্টিয়া পৌর গোরস্থানে মরদেহ পৌঁছালে জানাজা শেষে বাবা-মায়ের কবরে ফরিদা পারভীনের দাফন সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্তলোকে যাত্রা করেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী