আগামীকাল বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে

বেনাপোল প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯

ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আগামীকাল বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল ওঠানামাসহ খালাস প্রক্রিয়া সচল থাকবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, আগামীকাল বুধবার ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি থাকায় এবং ট্রাকচালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে ওপারের শ্রমিক সংগঠনগুলো চিঠি দিয়ে জানিয়েছে। আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি কার্যক্রম চলবে বলে তিনি জানান।

প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রফতানি হয় প্রায় ৭০-৮০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজার ছুটির কারণে আগামীকাল বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে। আগামী বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে। বন্ধের সময় বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি