ভারতের ইমিগ্রেশনে ঢাকার ছাত্রলীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন ভারত সীমান্তে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। পরে তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রেফতার ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জুবায়ের হোসেন বাগেরহাট জেলার শরনখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের (ভারতে হত্যাকাণ্ডের শিকার) কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের স্বামী। 

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান, জুবায়ের হোসেন গত বছরের ২৪ নভেম্বরে বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কিন্তু সেখানে অবস্থানকালে বাংলাদেশি ইমিগ্রেশন সিল জাল করে ভুয়া গমন দেখান। গত বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। এরপর দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

দর্শনা ইমিগ্রেশনের এসআই তুহিন হোসেন বাদী হয়ে প্রতারণার মামলা দায়ের করেন।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী