ইজিবাইক চালককে ডেকে নৃশংসভাবে হত্যা

নড়াইল প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪২

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের বাসিন্দা আকবার ফকির (৬৫) নামে এক ইজিবাইক চালককে ফোনে ডেকে নিয়ে গলা ও পুরুষাঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আকবার ফকির শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোবাইলে ফোনে কল পেয়ে শড়াতলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হন ইজিবাইক চালক আকবার ফকির। ওই দিন রাতে বৃদ্ধ আকবার আর বাড়িতে ফেরেননি। পরের দিন শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে তাল গাছের নিচে হাত-পা বাঁধা অবস্থায় আকবার ফকিরের লাশ দেখতে পান স্থানীয় লোকজন।

এ সময় লাশের গলা ও পুরুষাঙ্গ কাটা ছিল। পরে নড়াইল সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।

নিহতের স্ত্রী ফরিদা বেগম (৫৮) জানান, বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনের কল পেয়ে তার স্বামী বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। সকালে লোকমুখে খবর পান, স্বামীকে কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে।  

নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, আকবার ফকির নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের