১৫ যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি, বিজিবি ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৫, ১৩:১৯আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৩:১৯

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার উদয়নগরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, গতকাল সোমবার (৬ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ সদ্য পদ্মা নদীগর্ভে বিলীন হওয়া উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং-৮৪/৩ থেকে আনুমানিক ৭০০ মিটার দক্ষিণে ডিগ্রিচর এলাকায় স্থানীয় জনগণ পদ্মা নদীর মাঝখানের চরে মাছ ধরতে যাওয়ার সময় আনুমানিক ১৫ জন বিভিন্ন বয়সী বেসামরিক ব্যক্তিকে নিয়ে একটি নৌকা নদীর প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। 

তিনি আরও জানান, ঘটনাটি উদয়নগর বিওপির টহল দল নদীর তীর হতে প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় ৪টি নৌকা প্রেরণ করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। উদ্ধার কার্যক্রমে সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়নি। কেউ নিখোঁজ নেই। তবে নৌকাটি পানির নিচে বিলীন হয়ে গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী