খুলনায় অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ২২:৪১আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ২২:৪১

খুলনার লবণচরা থানা এলাকায় সেনাবাহিনীর অভিযানিক দলের সহযোগিতায় সোমবার (১৩ অক্টোবর) পুলিশ অভিযান চালিয়ে ১১৮৭ পিস ইয়াবা ও একটি পিস্তলসহ হীরা (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

লবণচরা থানার এসআই মাসুম জানান, হীরা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতি এলাকার আবু শেখের ছেলে। বর্তমানে সে মাথাভাঙ্গা রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে বসবাস করছিল। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।

কেএমপির সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহমদ এক প্রেস বার্তায় জানান, সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও লবণচরা থানা পুলিশ সোমবার ভোর ৫টার দিকে লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসী হীরাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আসামির হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১১৮৭ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি