গাড়ি ওভারটেক নিয়ে বিরোধের জেরে হত্যা, গ্রেফতার ২

মোংলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৫, ১৪:৪৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৪:৪৬

বাগেরহাটের মোংলায় শত্রুতার জেরে এক যুবককে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার (১৩ অক্টোবর) সকালে শত্রুতার জেরে মহিদুল শেখ নামের এক যুবককে পৌর শহরের কবরস্থান রোড এলাকায় এনে বেধড়ক মারধর করে মাহমুদ ও বনি শেখ নামের অপর দুই যুবক। নিহত মহিদুল মিঠাখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে।

হামলাকারীরা কাঠের বাটাম দিয়ে মহিদুলের মাথায় আঘাত করে। এ আঘাতে মহিদুল ঘটনাস্থলে অচেতন হয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয় তার। 

এদিকে সোমবার মহিদুলের ওপর হামলার ঘটনায় স্থানীয় লোকজন হামলাকারী মাহমুদ ও বনিকে ধরে পুলিশে দেয়। ওই দিন মারামারির ঘটনার মামলায় তাদেরকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সপ্তাহে পৌর শহরের মাদ্রাসা রোডে গাড়ি (মোটরসাইকেল ও অটোভ্যান) ওভারটেক করা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন মহিদুল ও মাহমুদ-বনি। সেই বিরোধের জেরে সোমবার মাহমুদ-বনি হামলায় চালায় মহিদুলের ওপর। আর এতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয় তার। 

মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, মহিদুল শেখের মৃত্যুর ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে প্রাথমিকভাবে মারামারি মামলায় বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এখন নতুন করে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী