শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো জাবি শিক্ষার্থীর

মেহেরপুর ও জাবি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ১৩:৫৬আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৪:৫৯

সকালে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি ফিরছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ফারহানা ওয়াহেদা অমি। পথে ট্রাকচাপায় তার মৃত্যু হয়। আর ফেরা হলো না শ্বশুরবাড়িতে। 

দুর্ঘটনাটি ঘটে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া এলাকায়। ট্রাকচাপায় নিহত অমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকে ভাঙচুর চালায়। এ সময় ট্রাকচালক পালিয়ে যায় বলে জানায় পুলিশ ও স্থানীয়রা।

নিহত ফারহানা ওয়াহেদা অমি মেহেরপুর শহরের কাসাড়িপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে। তিনি মোটরসাইকেলে করে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তিনি সকালে বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রামদাসপুর যাচ্ছিলেন। পথে ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৪১৭৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে অমি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং তার স্বামী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।’

স্থানীয়রা জানান, সড়কটিতে ভারী যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত দুর্ঘটনাপ্রবণ ওই স্থানে গতিনিয়ন্ত্রণ-ব্যবস্থা ও পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

এদিকে, সোমবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে ফারহানা ওয়াহেদা অমির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফারহানা ওয়াহেদ অমি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

অমির মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, ‘ফারহানা ওয়াহেদা অমির মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারালো। তার পরিবারের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।’

উপাচার্য দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি অমির আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি অমির আহত স্বামীর দ্রুত আরোগ্য কামনা করেন।

/কেএইচটি/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী