জুলাই আন্দোলনকে কটাক্ষ ও ধর্ম অবমাননার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী বহিষ্কার

খুলনা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ২০:১৯আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ২০:১৯

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষ ও ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের একজন ও তৃতীয় বর্ষের একজন। এর মধ্যে চতুর্থ বর্ষের জনকে আজীবন এবং অন্যজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। 

বুধবার (১৫ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের লিখিত অভিযোগ ও তদন্ত সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষ করে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ওই শিক্ষার্থী। পাশাপাশি ইসলাম ধর্ম নিয়ে একাধিক অবমাননাকর পোস্ট করেন। একই বিভাগের তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী ধর্ম নিয়ে ফেসবুকে একাধিক অবমাননাকর পোস্ট করেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই ঘটনার বিচার চেয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রতিবেদন নিয়ে শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। সেখানে একজনকে আজীবন ও আরেকজনকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বহিষ্কৃতদের আপিল করার সুযোগ আছে। আপিল হলে উচ্চতর বোর্ডে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
গোপনে ছাত্রীদের ওয়াশরুমের ভিডিও ধারণ, মারধর, ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনে তালা
বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, ধরে গণপিটুনি দিলেন ছাত্রীরা
জবি ছাত্রদলের সদস্য শের আলী বহিষ্কার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন