ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেফতার

ইবি প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৫, ১৬:৩৩আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১৬:৩৩

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে গ্রেফতার হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার রেলেগেটের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেফতার করে।

জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঢাকার মগবাজার রেলগেট এলাকায় একটি মিছিলের উদ্দেশে সমবেত হন। এ সময় সংগঠনটির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে সিটিটিসি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মেজাবহুল ইসলাম ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি ছিলেন। জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি দেন তিনি। এ ছাড়া ১৪ জুলাই রাতে রাজাকার রাজাকার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। তাছাড়া ক্যাম্পাসে থাকাকালে নারীদের উত্ত্যক্ত, গণরুম শিক্ষার্থীদের নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী