বিলে শাপলা তুলতে গিয়ে ৪ বোনের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৫, ২১:৩৭আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২১:৩৭

মেহেরপুর সদর উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার বোনের মৃত্যু হয়েছে। তারা চাচাতো-জেঠাতো বোন। রবিবার (০৯ নভেম্বর) দুপুরে উপজেলার রাজনগর গ্রামের মসুরিভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- রাজনগর গ্রামের আব্দুস সামাদের বড় মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার (১৪) ও ছোট মেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিফা আক্তার (১০), সামাদের ছোট ভাই ইসার আলীর মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার (১৪) এবং শাহারুল ইসলামের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী আলেয়া খাতুন (১০)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে চার বোন একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে চার শিশুর লাশ বিলে ভেসে উঠতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকালে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। 

তাদের মৃত্যুতে পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে ওসব পরিবারকে শোক জানাতে যান মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাপলা তুলতে গিয়ে চার বোনের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কাদায় পড়ে পানিতে তলিয়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান