সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভোট

৫ পদে জামায়াতের ও দুটিতে বিএনপি সমর্থিত প্রার্থীর জয়

সাতক্ষীরা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫, ০৮:৪৯আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৫১

রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে বিরতিহীনভাবে এর ভোটগ্রহণ হয়।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান ভুট্টো পেয়েছেন ৩১৯ ভোট। অপর প্রার্থী প্রফেসর মোজাম্মেল হক পেয়েছেন ২৯৩ ভোট ।

সেক্রেটারি পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুম বিল্লাহ শাহিন পেয়েছেন ৩৪৫ ভোট।

কার্যকরী সদস্য পদের তিনটি জামায়াত ও দুটিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। এর মধ্যে জামায়াত সমর্থিত জাহিদুল ইসলাম ৪৭৮, হাবিবুর রহমান ৪৬৩ ও শফিকুল ইসলাম ৪৬০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। আর বিএনপি সমর্থিত শফিকুল আলম বাবু ৪৮৪ ও কামরুজ্জামান কামু ৪৬০ ভোট পেয়ে কার্যকরী সদস্য পদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৭ পদে ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১৬৩০ ভোটারের মধ্যে ১১১৩ জন ভোট দিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী