ঝিনাইদহে প্রবাসীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৫, ১৫:৫৩ আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১৫:৫৩

জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামে মাহবুল হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা-লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহবুল হোসেন কালা গ্রামের সাবদার বিশ্বাসের ছেলে। তিনি কম্বোডিয়া প্রবাসী ছিলেন। সম্প্রতি ছুটিতে তিনি বাড়িতে এসেছেন।

স্থানীয়রা জানায়, স্থানীয় হুমায়নের সমর্থক সিরাজ মোল্লার কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন জিয়ারুল ইসলামের সমর্থক বাটুল বিশ্বাস। সম্প্রতি সিরাজ মোল্লা তার জমি ফেরত নিতে বাটুল বিশ্বাসকে লিজের টাকা ফেরত দেন। কিন্তু ওই জমিতে ফসলের আবাদ থাকায় ফসল না তোলা পর্যন্ত জমি ফেরত দিতে আপত্তি করেন বাটুল বিশ্বাস।

এ নিয়ে সিরাজ মোল্লার লোকজন জমির দখল নিতে শনিবার সকালে জড়ো হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে। পরে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বাটুল বিশ্বাসের সমর্থক কম্বোডিয়া প্রবাসী মাহবুল হোসেনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে সিরাজ মোল্লা ও হুমায়নের সমর্থকরা।

স্থানীয়রা মাহবুল হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মাহবুল হোসেন মারা যান।

স্থানীয় ইউপি সদস্য আলম মিয়া বলেন, জমিজমা নিয়ে বিরোধের বিষয়ে শুক্রবার দিবাগত রাতে স্থানীয় মাতব্বরসহ আমরা উভয়পক্ষকে নিয়ে বসেছিলাম। শনিবার এ বিষয়ে মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জমির লিজ ফেরত নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে একজন নিহত হয়েছেন। লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের আরেক এমপির বাসার মূল্যবান মালামাল লুটের পর পেট্রোল ঢেলে আগুন
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা
রাতের আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
সর্বশেষ খবর
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির