ককটেল বিস্ফোরণে উড়ে গেলো ‘বোমা কারিগরের’ ছেলের আঙুল

বেনাপোল প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৫, ২৩:০১ আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ২৩:০১

যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে আবারও অবৈধ বিস্ফোরক তৈরির চক্রের উপস্থিতি প্রকাশ পেয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ককটেল বিস্ফোরণে বোমা কারিগর হিসেবে পরিচিত মহসিন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২১) গুরুতর আহত হন। বিস্ফোরণে তার হাতের একাধিক আঙুল উড়ে যায় এবং দেহের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব হোসেনের বাবা মহসিন এলাকায় বোমা কারিগর হিসেবে পরিচিত। বর্তমানে তিনি একটি মামলায় জেলহাজতে রয়েছেন। ধারণা করা হচ্ছে, বাবার রেখে যাওয়া বিস্ফোরক সরানোর চেষ্টা করার সময় বিপ্লবের হাতে থাকা ককটেল বিস্ফোরিত হয়। ভোরে নিস্তব্ধতা কাঁপিয়ে বিস্ফোরণের তীব্র শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত হন বিপ্লব। বিস্ফোরণে হাতের কয়েকটি আঙুল উড়ে যায়। তাকে প্রথমে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরকের আলামত সংগ্রহ করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘এটি কোনও সাধারণ দুর্ঘটনা নয়। বিস্ফোরকের উৎস, উদ্দেশ্য এবং সংশ্লিষ্টদের খুঁজে বের করতে আমরা গভীরভাবে ঘটনাটি তদন্ত করছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’

/এএম/
সম্পর্কিত
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ২০ গাড়ির সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
যশোরে এবার বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০
সর্বশেষ খবর
শীতে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার ৭টি উপায়
শীতে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার ৭টি উপায়
ভাঙা টব বা বালিতেও হবে ধনেপাতা, বীজ বপনের সহজ নিয়ম
ভাঙা টব বা বালিতেও হবে ধনেপাতা, বীজ বপনের সহজ নিয়ম
পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে পাননি বাবা, গ্রেফতার ২
পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে পাননি বাবা, গ্রেফতার ২
ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, উত্তোলনে প্রস্তুত বাপেক্স
ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, উত্তোলনে প্রস্তুত বাপেক্স
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল