বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে খুলনায় ৬ ঘণ্টা রেলপথ অবরোধ

খুলনা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৫, ২১:৩২আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ২১:৪৬

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ‘যৌক্তিক সময়ের’ দাবিতে খুলনায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। ঢাকা-খুলনা রেলপথ অবরোধের কারণে প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস দৌলতপুর রেলস্টেশনের কাছে আটকে ছিল।

রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে রেলপথ অবরোধ করা হয়। রাত পৌনে ৯টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের আহ্বানে রবিবার বিকাল থেকে নগরীর দৌলতপুরস্থ বিএল কলেজের সামনের রেললাইনের ওপর অবরোধ কর্মসূচি পালিত হয়। ফলে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি খুলনা স্টেশন থেকে ছাড়েনি। বিকাল ৪টা থেকে ট্রেনটি যাত্রী নিয়ে খুলনা রেলস্টেশনে আটকে ছিল। ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। 

আন্দোলনকারীরা বলেন, অতীতেও বিসিএসের জন্য যৌক্তিক সময় দেওয়া হয়েছে। কিন্তু ৪৭তম বিসিএসের জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। এজন্য ঢাকাসহ সারা দেশে যে আন্দোলন চলছে, তার সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশেষ করে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা এ রেল অবরোধ কর্মসূচি পালন করছেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে বলে জানান তারা।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, ‘রাত পৌনে ৯টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

/এএম/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী