ছাত্রীকে উত্ত্যক্তের জেরে যবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে দোকানিদের সংঘর্ষ

যশোর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৫, ২০:৫৮আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ২১:০৩

এক ছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় দোকানিদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত পাঁচ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় যবিপ্রবির এক ছাত্রী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ে ফটোকপির দোকানে যান। দোকানি ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন। খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষার্থী ওই দোকানিকে মারধর করেন। এ নিয়ে দোকানিরা উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। প্রায় এক ঘণ্টা ধরে যশোর-চৌগাছা সড়কে ইটপাটকেল ছোড়াছুড়ি করে দুই পক্ষ। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন। তবে কতজন দোকানি আহত হয়েছেন, তা জানা যায়নি। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে গেলে দোকানিরা সড়কে টায়ার ও বেঞ্চ পুড়িয়ে বিক্ষোভ করেন। এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় দোকানিরা আগে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন। পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তবে এর মধ্যে কেউ গুরুতর আহত হয়েছে কিনা, তা এখন বলা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে সেনাবাহিনী ও পুলিশসহ স্থানীয় রাজনৈতিক নেতাদের জানানো হয়। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।’

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আহতের সংখ্যা এই মহূর্তে বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।’

/এএম/
সম্পর্কিত
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
সর্বশেষ খবর
বিয়ের এক মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
বিয়ের এক মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
জিরে দিয়ে ওজন কমানোর দাবি কতটা সত্য, জানুন বিশেষজ্ঞ মত
জিরে দিয়ে ওজন কমানোর দাবি কতটা সত্য, জানুন বিশেষজ্ঞ মত
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক